পুকুর বা জলাশয়ে মাছের পোনা ছাড়ার পর অনেক সময় দেখা যায় মাছ ঠিকমতো বাড়ছে না। এর বড় কারণ হতে পারে পানিতে থাকা কিছু রাক্ষুসে মাছ। এরা ছোট পোনা মাছসহ মাছের ডিমও খেয়ে ফেলে। এতে অন্য মাছ আর বাড়ে না।অর্থাৎ যেসব মাছ অন্য ছোট মাছ, পোনা, ডিম খেয়ে ফেলে সেগুলোকে রাক্ষুসে মাছ বলা হয়। এসব মাছের মুখ বেশ বড় হয়। পুকুরে রুই, কাতলা বা মৃগেলের মতো চাষের মাছের সঙ্গে রাক্ষুসে মাছ থাকলে বড় ক্ষতি হয়।
কারণ, এরা চাষের মাছকে ডিম ফোটানোর সুযোগ দেয় না এবং ডিম বা ছোট পোনা পেলেই খেয়ে ফেলে।তাহলে চলো জেনে নেওয়া যাক পুকুর ও নদ-নদীতে পাওয়া যায় এমন ৫টি রাক্ষুসে মাছের কথা, যারা অন্য মাছের ডিম খেয়ে ফেলে।মাছের নাম কেন ‘ভূত মাছ’ ১. আফ্রিকান মাগুরদেশীয় বা সাধারণ মাগুর মাছ রাক্ষুসে মাছ নয়। তবে বাইরে থেকে আনা আফ্রিকান মাগুর বা থাই কিংবা হাইব্রিড মাগুর রাক্ষুসে ও মাংসাশী স্বভাবের। এরা খুব দ্রুত বড় হয়।
এরা কোনো পুকুর বা জলাশয়ে থাকলে অন্য দেশীয় ছোট মাছ ও মাছের ডিম খেয়ে ফেলে।
সূত্র: প্রথম আলো