রাশিয়ার একটি প্লেগ-প্রতিরোধ গবেষণাগারে এক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী এক ল্যাব টেকনিশিয়ান মারা গেছেন।রাশিয়ার স্বাস্থ্য রাশিয়ার স্বাস্থ্য তদারকি সংস্থা রোসপট্রেবনাদজোরের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান মঙ্গলবার এ খবর জানিয়েছে।খবরে বলা হয়, গত সপ্তাহে , ইরকুটস্ক শহরের একটি প্লেগ-প্রতিরোধক গবেষণাগারে এই দুর্ঘটনা ঘটে।
এতে ওই গবেষণাগারের টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা গত ২ অক্টোবর মারা যান।দেহের অতন্দ্র প্রহরীবিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ প্লেগের খবর অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ইরকুটস্ক শহরে প্লেগের মতো কোনো বিপজ্জনক রোগের সংক্রমণ শনাক্ত বা নথিভুক্ত হয়নি।কী ঘটেছিল?ঘটনার বিস্তারিত বিবরণ এখনো পুরোপুরি স্পষ্ট জানা যায়নি।
তবে রাশিয়ার সূত্র থেকে জানা গেছে, কর্মস্থলে অসুস্থ হয়ে পড়ার দুদিন পরেই দারিয়া শিপিলোভার মৃত্যু হয়।রোসপোট্রেবনাডজোর জানিয়েছে, শিপিলোভা অজানা কারণে সৃষ্ট নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।তবে ঘটনা নিয়ে অন্যরকম তথ্যও এসেছে।
সূত্র: প্রথম আলো