২০০৮ সালের ৮ মে রাত। লাস ভেগাসের জরুরি নম্বরে ফোন করে থমাস র্যান্ডলফ বলেছিলেন, তাঁর স্ত্রীকে গুলি করা হয়েছে এবং বাড়িতে ঢোকা এক ব্যক্তিকে তিনি গুলি করে মেরেছেন। প্রথমে ঘটনাটি আত্মরক্ষার একটি সাধারণ মামলাই মনে হয়েছিল। কিন্তু তদন্ত যত এগিয়েছে, ততই বেরিয়ে এসেছে র্যান্ডলফের জীবনের অন্ধকার অধ্যায়; একাধিক বিয়ে, স্ত্রীদের রহস্যজনক মৃত্যু এবং জীবনবিমার অর্থ।
সেই দীর্ঘ তদন্তই এবার উঠে এসেছে নেটফ্লিক্সের নতুন তথ্যচিত্র ‘দ্য উইডোয়ার: টিল ডেথ ডু আস পার্ট’-এ। পরিচালক ক্রিস স্মিথ। তথ্যচিত্রটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘ডেটলাইন এনবিসি’র প্রযোজক ড্যান স্লেপিয়ান, যিনি ২০০৮ সালের ঘটনা থেকে পরবর্তী প্রায় ১৫ বছর তদন্তের সঙ্গে ছিলেন।১৯৭৫ সালে র্যান্ডলফ বিয়ে করেছিলেন ক্যাথিকে। তাঁদের দুই সন্তান হয়। ক্যাথির নামেও জীবনবিমা করেছিলেন তিনি। পরে ক্যাথি বিবাহবিচ্ছেদ করে অন্যত্র বিয়ে করেন।
তাঁর নতুন স্বামী স্টিভ থমাস তদন্তকারীদের জানান, র্যান্ডলফ একসময় তাঁকে ক্যাথিকে হত্যার জন্য প্রভাবিত করার চেষ্টা করেছিলেন।
সূত্র: প্রথম আলো