ভারতে প্রায় ১০০ কোটি ভোটারের তথ্য যাচাইয়ের উদ্যোগ দেশজুড়ে বিক্ষোভের জন্ম দিয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়েছে। অন্যায্য সুবিধা পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।বিরোধী দল ও তরুণদের নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে।
এই দাবিতে শনিবার (আজ) তারা রাজধানী নয়াদিল্লিতে বড় বিক্ষোভের ঘোষণা দিয়েছে।আন্দোলনকারীরা বলছেন, ভোটারের তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু ভোটার তুলনামূলক বেশি বাদ পড়েছেন। এসব জনগোষ্ঠীর ভারতে ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপিকে সমর্থন করার সম্ভাবনা কম। বিরোধীরা আরও বলছে, সাম্প্রতিক কয়েকটি রাজ্য নির্বাচনের ফলেও কোটি কোটি ভোটার বাদ পড়ার প্রভাব পড়েছে।
এসব নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে।অবরুদ্ধ দিল্লি প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভস্থলে যাওয়ার উদ্দেশে বাসের দিকে এগোচ্ছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
সূত্র: প্রথম আলো