জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জ জেসুস দ্বন্দ্বে পর্তুগাল হয়তো বিভক্ত। কিন্তু আল নাসর–সমর্থকদের ভালোবাসা শুধুই রোনালদোর জন্য। পর্তুগালের ক্যাম্প থেকে রোনালদো চলে আসার পর গতকাল রাতে তাঁর প্রথম ম্যাচেই কিংবদন্তিকে ভালোবাসাটুকু বুঝিয়ে দেন সৌদি আরবের ক্লাবটির সমর্থকেরা।রিয়াদে আলাওয়াল পার্কে লিগ ম্যাচে আল দিরিয়াহর মুখোমুখি হয়েছিল আল নাসর।
খেলা শুরুর আগে বিশাল ব্যানারে রোনালদোর জার্সি নম্বর ৭ এবং ‘গ্রেটনেস অর্জন হয়েছে। সিআরসেভেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ’লেখা ব্যানার প্রদর্শন করেন সমর্থকেরা। ম্যাচের ৭ মিনিটে তাঁরা রোনালদোর নাম ধরেও স্লোগান দেন।৩-০ ব্যবধানে জয়ের এই ম্যাচে গোল করে সমর্থকদের ভালোবাসার জবাব দেন রোনালদো। ২৩ মিনিটে বক্সের বাইরে কিংসলে কোমানের শট আল দিরিয়াহ গোলকিপার ওয়ালেদ আলী ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি।
ফিরতি শটে বল জালে পাঠিয়ে ক্যারিয়ারের ৯৮০তম গোলের দেখা পেয়ে যান ৪১ বছর বয়সী রোনালদো।| TRENDING: The whole world is going crazy over this INSANE Cristiano Ronaldo free-kick https://t.co/w8h72osLL6— Winna F.C. (@WinnaFC) October 9, 2026 ৩৫ মিনিটে রোনালদোর পর্তুগাল সতীর্থ সামু কস্তা ও ৭৭ মিনিটে কোমান আল নাসরের শেষ গোলটি করেন।
সূত্র: প্রথম আলো