বাংলাদেশে দারিদ্র্য কমানোর সাফল্য একসময় উন্নয়ন আলোচনার সবচেয়ে জোরালো উদাহরণগুলোর একটি ছিল। বহু বছর ধরে প্রবৃদ্ধি, রপ্তানি, প্রবাসী আয় এবং সামাজিক সূচকের উন্নতির সঙ্গে দারিদ্র্য হ্রাসের একটি ইতিবাচক সম্পর্ক দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক চিত্র সেই ধারাবাহিকতায় স্পষ্ট ভাঙন দেখাচ্ছে। বিশ্বব্যাংকের হিসাবে, টানা চার বছর ধরে দেশে দারিদ্র্যের হার বেড়েছে। এই সময়ে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
একই সঙ্গে প্রায় সোয়া ছয় কোটি মানুষ এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।অর্থনীতির আকার বড় হয়েছে, কিন্তু সেই বৃদ্ধির সুফল কতটা বিস্তৃত মানুষের আয়, কর্মসংস্থান ও নিরাপত্তায় পৌঁছেছে, সেটি এখন আর এড়িয়ে যাওয়ার মতো প্রশ্ন নয়। গত কয়েক বছরে উচ্চ মূল্যস্ফীতি নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর সবচেয়ে বড় আঘাতগুলোর একটি হেনেছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি দরিদ্র পরিবারের প্রকৃত আয় দ্রুত ক্ষয় করেছে।
দুর্নীতি দূর না করতে পারলে দারিদ্র্য হটবে নাউচ্চ আয়ের পরিবার কিছু সঞ্চয় কমিয়ে বা খরচের ধরন বদলে মূল্যবৃদ্ধি সামাল দিতে পারে।
সূত্র: প্রথম আলো