রাঁচিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে ২৫০ রানের লক্ষ্য ছুঁয়ে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন ম্যাচে নতুন রেকর্ড, কীর্তি হবে সেটাই স্বাভাবিক। চলুন জেনে নেওয়া যাক–২৫০টি-টুয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া। শীর্ষে দক্ষিণ আফ্রিকা, ২০২৩ সালে সেঞ্চুরিয়নে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান তাড়া করে জিতেছিল তারা।৪টি-টুয়েন্টিতে ২৫০ বা তার বেশি রান তোলার হিসাবে যৌথভাবে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড।
দুই দলই ২৫০ বা এর চেয়ে বেশি করেছে চারবার। ভারত করেছে সাতবার।১ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সর্বোচ্চ টি-টুয়েন্টি সংগ্রহ এখন ২৪৯/৫। এর আগে ২০১৬ সালে ফ্লোরিডার লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪৪ রান ছিল সর্বোচ্চ, সেই ম্যাচে ১ রানে হেরেছিল ভারত।৫০১রাঁচিতে ৩৮.৩ ওভারে দুই দল মিলে কাল তুলেছে ৫০১ রান, যা টি-টুয়েন্টিতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
শীর্ষে ২০২৩ সালে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ৫১৭ রান।৪৫ বলে ১০২ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ৪৫মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন শাই হোপ।
সূত্র: প্রথম আলো