বাড়ির উঠানে পাশাপাশি শোয়ানো দুটি নিথর দেহ চাদরে ঢাকা। চারপাশে স্বজন ও প্রতিবেশীদের ভিড়। কেউ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ বসে আহাজারি করছেন। একই পরিবারের শাশুড়ি ও পুত্রবধূর এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনেরা।আজ শনিবার সকাল ছয়টার দিকে নিজেদের বাড়ির সামনে সড়কের পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিলেন উফেজা বেগম (৬৫) ও তাঁর পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের রৌমারীগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া এলাকায় বকশীগঞ্জ-রৌমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে পুলিশ। আজ শনিবার সকালে জামালপুরের বকশীগঞ্জের ঠাকুরপাড়া এলাকায়প্রত্যক্ষদর্শীদের ধারণা, সারা রাত বাস চালিয়ে আসায় চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন।
ফাঁকা সড়কে চালক বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি, এ কারণে দুর্ঘটনা ঘটেছে।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় দুর্ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো