মা গৃহিণী। ছোটবেলা থেকেই মা রাতের পর রাত জেগে নোট লিখে দিয়েছেন। সেই নোট পড়ে আজকের এই সফলতা পেয়েছে বলে জানায় তাসমিয়া ইসলাম। শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় তাই মা কোহিনুর পারভীনকে নিয়ে এসেছে সে। এ সময় বাবা আতিকুল ইসলামও ছিলেন।তাসমিয়া শহীদ বুলবুল সরকারি কলেজে ভর্তি হয়েছে। মা কোহিনুর পারভীন বলেন, ‘বড় মেয়ে তাসনিম মালিহা ২০১৬ সালে জিপিএ–৫ পেয়েছিল। কিন্তু সংবর্ধনা নিতে পারেনি।
এবার ছোট মেয়ে পেয়েছে, তাকে নিয়ে এসেছি।’বাবা সেলিম রেজা মুঠোফোনে মেয়ে সুমাইয়া তাবাচ্ছুমের ছবি তুলে দিচ্ছেনপ্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা। ‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
এ সংবর্ধনার পাবনা পর্ব আজ শনিবার আয়োজন করা হয়েছে জেলার বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষা...
সূত্র: প্রথম আলো