সাইবার সুরক্ষা আইনে বিএনপি সরকার যেসব সংশোধনী আনতে যাচ্ছে, সেখানে অনেক অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি। যেসব সংশোধনী আনা হচ্ছে, সেগুলোর মূল উদ্দেশ্য হয়রানি এবং কথা বলার ক্ষেত্রে ভয় সৃষ্টি করা। এর মধ্য দিয়ে বিএনপি ডিজিটাল ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আজ শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক আলোচনা সভায় এমন বক্তব্য উঠে এসেছে।
‘সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী: বাক্স্বাধীনতা ও নাগরিক অধিকারের ভবিষ্যৎ’ শিরোনামে এ সভার আয়োজন করে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি।সভায় সমাপনী বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে অসংখ্য মানুষকে গ্রেপ্তার, হয়রানি ও লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি বলেন, সেই অভিজ্ঞতার ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করেছিল, যাতে অনলাইন অপরাধ মোকাবিলার পাশাপাশি নাগরিকদের অযাচিত গ্রেপ্তার ও হয়রানির সুযোগ সীমিত রাখা হয়।
সূত্র: প্রথম আলো