সকাল ১০টা থেকে শুরু হবে অনুষ্ঠান; কিন্তু এই আনন্দ আয়োজনে যোগ দিতে সকাল ৬টায় ঘুম থেকে উঠে প্রস্তুতি শুরু করে মাইনুল ইসলাম। সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসেছে সে। জিআর ইনস্টিটিউটের এই শিক্ষার্থী এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। যথাসময়ে শিখো-প্রথম আলো কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দে মেতে ওঠে মাইনুল।মাইনুলের মতো শিক্ষার্থীদের পদচারণে আজ শনিবার সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
কারও সঙ্গে এসেছেন মা-বাবা, কেউ এসেছেন স্কুলের বন্ধুদের নিয়ে। কারও কাছে এটি ভালো ফলের স্বীকৃতি, কারও কাছে পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুযোগ।গান, নাচ, আড্ডা আর সেলফিতে নিজেদের অর্জনের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষও ছিল এই সংবর্ধনা। সকাল থেকে দুপুর পর্যন্ত সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর।ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাসতবে এই আনন্দোৎসবে অংশ নিতে পারার পেছনে আছে কারও কারও লড়াইয়ের গল্প। যেমন সাজিদ সরকার।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুলের শিক্ষার্থী সাজিদের জন্য জিপিএ-৫ পাওয়ার পথটা মোটেও সহজ ছিল না।
সূত্র: প্রথম আলো