বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে অভিনেত্রী তনুশ্রী দত্তের মন্তব্যের নিন্দা জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)। ৮ অক্টোবর নানা পাটেকরের মৃত্যুর পর ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে প্রয়াত অভিনেতাকে নিয়ে ‘আপত্তিকর’ শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে তনুশ্রীর বিরুদ্ধে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শ্যামলাল গুপ্ত এক ভিডিও বার্তায় তাঁর মন্তব্যের সমালোচনা করেন।শ্যামলাল গুপ্ত বলেন, নানা পাটেকরের মৃত্যুতে তনুশ্রীর মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এআইসিডব্লিউএ। সংগঠনটির অভিযোগ, এমন সংবেদনশীল সময়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করেছেন অভিনেত্রী। বিবৃতিতে নানা পাটেকরের ভারতীয় সিনেমা এবং সমাজে অবদানের কথা তুলে ধরে বলা হয়, তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।
নিজের ফাউন্ডেশনের মাধ্যমে দুর্দশাগ্রস্ত কৃষকদের পরিবারকে সহায়তা করেছেন এবং কারগিল যুদ্ধের সময়ও সেবা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো