১. মানসিক রোগের ওষুধ একবার শুরু করলে আর বন্ধ করা যায় নামানসিক রোগের ধরন, তীব্রতা ও আবার রোগটি হওয়ার ঝুঁকির ওপর নির্ভর করে কত দিন ওষুধ খেতে হবে। সব রোগীকে ওষুধ সারা জীবন খেতে হয় না। রোগী সুস্থ ও স্থিতিশীল হওয়ার পর চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে ওষুধ বন্ধ করে দেওয়া যায়। গুরুতর বিষণ্নতার ক্ষেত্রে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত ওষুধ খেতে হতে পারে। ওসিডির লক্ষণ চলে যাওয়ার পর আরও এক বছর ওষুধ খেয়ে বন্ধ করা যায়।
তবে ক্রনিক সিজোফ্রেনিয়া থাকলে জীবনব্যাপী ওষুধের প্রয়োজন হতে পারে।২. এসব ওষুধ খেলে রোগী সারা দিন ঘুমায় ও দুর্বল হয়ে পড়ে কিছু ওষুধে শুরুতে ঘুম বা ঝিমুনিভাব হতে পারে। কিন্তু অধিকাংশ ওষুধে এই পার্শ্বপ্রতিক্রিয়া হয় না, সবার ক্ষেত্রেও হয় না। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হলে নিজে নিজে বন্ধ না করে চিকিৎসকের পরামর্শে ডোজ, ওষুধ খাওয়ার সময় বা ওষুধ পরিবর্তন করা যায়।
বেশির ভাগ মানসিক রোগের কার্যকর চিকিৎসা রয়েছে৩. মানসিক রোগের ওষুধ খেলে মোটা ও অলস হয়ে যাবেকোনো কোনো ওষুধে, যেমন কিছু অ্যান্টিসাইকোটিক ওষুধে খিদে বেড়ে যায়।
সূত্র: প্রথম আলো