ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর বেঙ্গালুরু, শ্রীনগর ও নয়াদিল্লিতে বিক্ষোভ হয়। নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ।
এ সময় বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন ছাত্রসংগঠনগুলোর সমর্থক ও সদস্যরা। বেঙ্গালুরু, ১০ অক্টোবরপ্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের আটক করছেন নিরাপত্তাকর্মীরা।
নয়াদিল্লি, ১০ অক্টোবরসিজেপির বিক্ষোভ চলাকালে এক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
সূত্র: প্রথম আলো