বাংলা সাহিত্যের অন্যতম প্রথাবিরোধী, ঋজু ও স্পষ্টভাষী লেখক আহমদ ছফার কালজয়ী আত্মজৈবনিক উপন্যাস ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’। বইটি নিয়ে পাঠচক্রের আসর করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গত ১৭ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার গ্রন্থাশ্রমের কক্ষে সাহিত্যপ্রেমী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে এ আসর বসে।পাঠচক্রে মুখ্য আলোচক ছিলেন সাংস্কৃতিক সম্পাদক তাসনিম সুলতানা।
তিনি আহমদ ছফার নিজস্ব জীবনদর্শন, উপন্যাসের সমাজবাস্তবতা এবং প্রেম ও বিরহের জটিল দ্বান্দ্বিকতা নিয়ে বিশদ বক্তব্য তুলে ধরেন।তাসনিম সুলতানা বলেন, ‘আহমদ ছফার “অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী” কেবল একটি সাধারণ প্রেমের আখ্যান নয়; এটি মানুষের অবদমিত বাসনা, আত্মিক তীব্রতা ও সম্পর্কের সূক্ষ্ম মনস্তাত্ত্বিক টানাপোড়েনের নির্মম দলিল।
এখানে নারীকে একদিকে মানবী হিসেবে তাঁর জাগতিক রূপে দেখা হয়েছে, অন্যদিকে তাঁকে উন্নীত করা হয়েছে প্রার্থিত এক ঐশ্বরিক সত্তায়।
সূত্র: প্রথম আলো