মন খারাপ হলেই ইতিবাচক চিন্তার আশ্রয় নিই আমরা। কষ্ট ভুলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু সব সময় ভালো থাকার চেষ্টা করতে গিয়ে নিজের অনুভূতিকেই কি অস্বীকার করছি?‘লাস্ট স্টোরিজ থ্রি’ অভিনেত্রী রাধিকা মদনের মতে, কখনো কখনো দিশা হারানো, অনিশ্চয়তায় থাকা কিংবা আবেগের টানাপোড়েনে ভোগাও স্বাভাবিক।
সব অনুভূতিকে বদলে ফেলার চেষ্টা না করে সেগুলোকে বুঝতে শেখাও নিজের যত্নের অংশ।নেতিবাচক চিন্তা এলেই ইতিবাচক হতে হবে?রাধিকা জানিয়েছেন, একটা সময় তাঁর মনে হতো, কোনো নেতিবাচক চিন্তা মাথায় এলেই তার বিপরীতে দশটি ইতিবাচক চিন্তা আনতে হবে। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, এতে যেসব ঘটনা তাঁকে কষ্ট দিচ্ছিল, সেগুলো নিয়ে ভাবার সুযোগ কমে যাচ্ছিল।
নিজের দুঃখকে স্বীকার না করে ইতিবাচক চিন্তা দিয়ে ঢেকে রাখছিলেন তিনি।একপর্যায়ে নিজের থেরাপিস্টের কাছ থেকে রাধিকা উপলব্ধি করেন, সব আবেগকে স্বীকার করা জরুরি।
সূত্র: প্রথম আলো