ছবিতে ছবিতে দ্রুত বদলে যাওয়া ঢাকাকে তুলে ধরেছেন আলোকচিত্রী তূর্য্য মুশফিক। ‘লিভিং রুইনস’ নামের এই সিরিজের ছবিগুলো তোলার জন্য তিনি ব্যবহার করেছেন নিজের বানানো একটি বক্স ক্যামেরা। ডিজিটাল যুগে কেন এই ক্যামেরা, জানতে গিয়েছিলেন জাওয়াদুল আলমপ্রদর্শনীতে ঢুকতেই বিশাল এক ছবিতে চোখ আটকে যায়। ছাদ থেকে নেমে ছবিটি প্রায় মেঝে ছুঁয়েছে। ছবির বিষয় একটি আমগাছ।
কংক্রিটের মধ্যে তার টিকে থাকার সংগ্রাম।পুরোনো একতলা একটি ঘরের পেছনে গাছটি জন্মেছিল। ঠিকমতো বেড়ে উঠতে পারলে একদিন হয়তো ফল দিত, ছড়াত ছায়া। কিন্তু গাছটির ওপর দিয়ে চলে গেছে উড়ালসড়ক। অযত্ন, আলোর অভাব আর কংক্রিটের চাপে গাছটির একাংশ মরতে বসেছে। তবু বেঁচে থাকার চেষ্টা থামেনি। একটু আলো-বাতাসের সুযোগ পেলেই অন্য দিক থেকে ডালপালা মেলেছে।একটা বক্স ক্যামেরায় ছবিটি তুলেছেন তূর্য্য মুশফিক।
একই ক্যামেরায় তোলা তাঁর ‘লিভিং রুইনস’ বা ‘জীর্ণ শহর’ সিরিজের ২২টি ছবি স্থান পেয়েছে ‘চেঞ্জিং গ্রাউন্ডস’ প্রদর্শনীতে।
সূত্র: প্রথম আলো