রাজধানীর তুরাগ ও মিরপুর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ও গতকাল শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই নেতা হলেন খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মিরপুরের রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি।আজ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিকেল চারটার দিকে তুরাগ থানার একটি দল খালপাড় সেতুসংলগ্ন এলাকা থেকে সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করে।
তিনি ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
সূত্র: প্রথম আলো