রাজবাড়ীতে কলেজছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (১৯) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে একদল লোক। একই সময় হত্যাকাণ্ডের ইন্ধনদাতা হিসেবে সন্দেহভাজন একজনের বাড়িতেও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।আজ শনিবার দুপুরে উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর থানা-পুলিশের পাশাপাশি জেলা পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রাজবাড়ীতে নিখোঁজের তিন দিন পর কলেজছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধারসন্ধ্যা পৌনে ছয়টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। এখন পর্যন্ত তাঁরা ঘটনাস্থলে আছেন।
আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লেগেছে।
সূত্র: প্রথম আলো