নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে নিয়ে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে বক্তাবলী ইউনিয়নের আকবরনগর সিপাহীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানা গেছে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ হৃদয় (২৬) আর টেঁটাবিদ্ধ রাজু শেখকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে আধিপত্য বিস্তার ও ইটভাটার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের সঙ্গে অটোরিকশা–টেম্পু শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আবদুল কাদির ও কার্যক্রম নিষিদ্ধ বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী সামেদ আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
সূত্র: প্রথম আলো