বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ১২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। পাশাপাশি বিমাগ্রাহকদের জন্য প্রতি হাজার টাকার বিমা অঙ্কের বিপরীতে ৩৩ টাকা হারে রিভার্সনারি বোনাস বা অতিরিক্ত আর্থিক সুবিধা এবং ১৫ টাকা হারে টার্মিনাল বোনাস বা চূড়ান্ত বোনাস ঘোষণা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানিটি।বেঙ্গল ইসলামী লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী।
সভায় কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক মো. জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী, মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমসহ পরিচালকবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম কোম্পানির ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও শরিয়াহ প্রতিবেদন উপস্থাপন করেন।
সূত্র: প্রথম আলো