হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, ‘রাসুল (সা.)–এর শান, মান ও মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তাঁর শানের প্রতি আমাদের ইমান আনতে হবে। কওমি মাদ্রাসা যত দিন থাকবে, তত দিন এ দেশের মাটিতে রাসুলকে নিয়ে কোনো কটূক্তি সহ্য করা হবে না৷’ আজ শনিবার বিকেলে ফেনী শহরের মিজান ময়দানে হেফাজতে ইসলামের আয়োজনে শানে রেসালত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা হিজাব নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেছেন। তাঁকে শুধু কার্যক্রম থেকে বিরত রাখলে হবে না।
স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।’ হেফাজতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওলামা বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারীর মাদ্রাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।
সূত্র: প্রথম আলো