পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করা হতে পারে। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। এই প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক–ই–পাকিস্তান (পিটিআই) ক্ষমতায় রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, জরুরি অবস্থা এড়ানোর সুযোগ খুব কম বলেই মনে হচ্ছে।
কারাবন্দী ইমরানের মুক্তির দাবিতে তাঁর দলের নেতা–কর্মীরা পাখতুনখাওয়া প্রদেশ থেকে ৪ অক্টোবর রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করেছে। যদিও সেই লংমার্চ গতকাল সপ্তম দিনেও এই প্রদেশেই রয়েছে। ইমরানের মুক্তিসহ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে পিটিআই ও কেন্দ্রীয় সরকার মুখোমুখি অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে গতকাল প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বৈঠক জরুরি অবস্থা জারির সম্ভাবনাকে জোরালো করেছে।
পিটিআই হুঁশিয়ারি দিয়ে বলছে, জরুরি অবস্থা জারি কিংবা গভর্নরের শাসন পাখতুনখাওয়ায় কোনো সমাধান আনবে না।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসূত্রের বরাত দিয়ে জিও নিউজের খবরে বলা হয়েছে, গতকাল সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে।
সূত্র: প্রথম আলো