ভারতের কেন্দ্রীয় সরকারের কৌশল ঠিক না ভুল, আচরণ গণতান্ত্রিক না স্বৈরতান্ত্রিক, তা নিয়ে বিতর্ক হতেই পারে। সরকারের নির্ধারণ করে দেওয়া স্থানে কেন জনগণ বিক্ষোভ দেখাতে পারবে না, সেই প্রশ্নও তোলা যেতে পারে।
তবে ঘটনা হলো, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে গতকাল শনিবার ‘তেলাপোকা’ ও তাদের সহযোগীদের যন্তর মন্তর অভিযান পণ্ড করে দিতে কেন্দ্রীয় সরকার যে পণ করেছিল, দিনের শেষে তাতে তারা সফল।যদিও সেই সাফল্য অর্জনের জন্য গতকাল রাজধানী দিল্লিকে পুরোপুরি অচল করে ফেলেছিল কেন্দ্রীয় সরকার নিজেই। জনজীবন স্তব্ধ করে দিয়েছিল।
সুদূর অতীতেও রাজধানীর এমন দশা কেউ কখনো দেখেনি।যন্তর মন্তরকে কেন্দ্র করে ৫ কিলোমিটার এলাকার মধ্যে গতকাল মোতায়েন করা হয়েছিল ৩৫ হাজার পুলিশ, র্যাফ ও আধা সামরিক বাহিনীর জওয়ান।
সূত্র: প্রথম আলো