বাংলাদেশের ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব তাঁর। হয়ে উঠেছেন গতির সমার্থক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারের উঠে আসার গল্প ও তাঁর ক্রিকেট–দর্শন নিয়ে কথা বলতে নাহিদ রানার সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁর ক্রিকেট–জীবন শুরুর দিকের কোচ আলমগীর কবিরকেও। ‘সঙ্গে উৎপল শুভ্র’ নামে সেই পডকাস্ট শনিবার রাতে পাবলিশ হয়েছে প্রথম আলোর ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।
সেটির লিখিত রূপ কয়েকটি পর্বে প্রকাশিত হচ্ছে ওয়েবসাইটে। এখানে থাকল প্রথম পর্ব। ‘সঙ্গে উৎপল শুভ্র’র আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি উৎপল শুভ্র। আজ আমার অতিথি বাংলাদেশের ইতিহাসের দ্রুততম বোলার। নাম না বললেও আপনারা অনুমান করে ফেলেছেন, লোকটি কে। তাঁর নাম নাহিদ রানা। নাহিদ রানা, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত। নাহিদ রানার পাশে যিনি বসে আছেন, তিনিও বাংলাদেশের পক্ষে টেস্ট খেলেছেন। আমি তাঁর খেলা অনেক কাভার করেছি।
আলমগীর কবিরকে এখানে আনার কারণ এই নয় যে উনি তিনটা টেস্ট খেলেছেন।
সূত্র: প্রথম আলো