মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে গত সোমবার রাতে নীল রঙের একটি স্যুট গায়ে জড়িয়ে নেব্রাস্কায় এক নির্বাচনী সমাবেশে অংশ নেন। সমাবেশের এক পর্যায়ে মঞ্চে তিনি দুই হাতে স্যুটটি বোতাম খুলে দাঁড়ান। তাতে স্যুটের ভেতরের একটি স্টিকার বা লেবেল সামনে চলে আসে। যেখানে লেখা ‘জোস. এ ব্যাংক’। তার মানে, স্যুটটি ছিল যুক্তরাষ্ট্রের পোশাকের ব্র্যান্ড জোস এ. ব্র্যান্ডের।
এদিকে ট্রাম্পের পরা ওই স্যুট নিয়ে দেশটির পুরুষদের পোশাকবিষয়ক লেখক এবং ট্রাম্পের পোশাক নিয়ে নিয়মিত সমালোচনা করা ডেরেক গাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, জোস. এ. ব্যাংকের স্যুট এশিয়ার বিভিন্ন দেশে তৈরি হয়। এসব দেশের মধ্যে চীন ও বাংলাদেশ রয়েছে।
তিনি উল্লেখ করেন, ব্র্যান্ডটির ‘জোসেফ অ্যাবুড’ নামে একটি সহযোগী লেবেলও রয়েছে, যার পোশাক যুক্তরাষ্ট্রে তৈরি হয়।ট্রাম্পের স্যুটটিতে ছিল গাঢ় নীল রঙের জ্যাকেট ও প্যান্ট, সাদা শার্ট এবং হালকা নীল টাই।
সূত্র: প্রথম আলো