হাদিসে বর্ণিত হয়েছে, “তিনি যখন বনু আদি ইবনে নাজ্জারের দুর্গের দিকে তাকালেন, তা চিনতে পারলেন।” (ইবনে সাদ, আত-তাবাকাতুল কুবরা, ১/১৩৪, দারুল কুতুব আল-ইলমিয়া, বৈরুত, ১৯৯০)কোন সে দুর্গ? কী কথা নবীজির মনে উঁকি দিয়েছিল সেই দুর্গের দিকে তাকিয়ে? এ পাঠ হয়তো পাঠকের হৃদয়ে অমলিন হয়ে থাকা ছোটকালের কোনো স্মৃতির সঙ্গে মিলে যাবে। হয়তো কয়েকটি দৃশ্যপটও হুবহু এক মনে হবে; কিন্তু একটি বিষয় মিলবে না!
মিল-অমিল খুঁজতে খুঁজতে পড়তে থাকুন।হাশিম ইবন আসিম আল-আসলামি তাঁর পিতার উদ্ধৃতি দিয়ে বলেন, একবার রাসুল (সা.) তাঁর মা আমিনা বিনতি ওয়াহাবের সঙ্গে ছিলেন। যখন তাঁর বয়স ছয় বছরে উপনীত হলো, তিনি তাঁকে নিয়ে তাঁর মামাদের নিকট বেড়ানোর উদ্দেশ্যে মদিনার বনু আদি ইবনি নাজ্জারের উদ্দেশ্যে বের হন।সঙ্গে ছিলেন উম্মে আইমান (যিনি তাঁকে দুধ খাইয়েছিলেন)। তাঁরা ছিলেন দুটি উটের আরোহী।
মা তাঁকে নিয়ে নাবিগার গৃহে অবতরণ করেন এবং তাঁদের নিকট একমাস অবস্থান করেন।রাসুল (সা.) সেই অবস্থানের কিছু স্মৃতি ধরে রেখেছিলেন।
সূত্র: প্রথম আলো