এ বছর সাহিত্যে নোবেলজয়ী অ্যান কারসনের সঙ্গে ব্রুকলিনের লেখক কেট ডোয়ারের আলাপ হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে। কারসন তখন আইসল্যান্ডের রাজধানী রেইক্যাভিকে নিজের অ্যাপার্টমেন্টে ছিলেন। ২০০৮ সাল থেকে প্রতিবছর কিছু সময় তিনি ও তাঁর স্বামী রবার্ট কারি এ শহরে থাকেন।২০২৪ সালের ১৭ এপ্রিল দ্য প্যারিস রিভিউতে প্রকাশিত সেই সাক্ষাৎকার অনুবাদ করেছেন রবিউল কমলপ্রশ্ন: ‘রং নর্মা’ নামের ‘রং’ বা ‘ভুল’ শব্দটি নিয়ে বলুন।
অ্যান কারসন: কেউ যখন আমাকে জিজ্ঞেস করে, ‘কানাডীয়রা মার্কিনদের চেয়ে কীভাবে আলাদা?’ আমি বলি, ‘কানাডীয়দের একটা স্বভাব আছে, আর তা হলো তারা ভদ্র, কিন্তু ভুল। সব সময়ই ভদ্র, কিন্তু ভুল!’ বইয়ের নামের মধ্যে ‘ভুল’ শব্দটা রাখার একটা কারণ এটাই। আরেকটা কারণ আছে। বিশ্ববিদ্যালয়ের কাজে সব সময় মনে হয়, হয়তো আপনি ভুল করছেন। অথবা ভুল করার কাছাকাছি আছেন। তাই সাবধানে কথা বলতে হয়। কারণ, সেখানে সবকিছুর বিচার হয়।
কে কত ভালো, কে কত উঁচু পদে আছে—এসবও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
সূত্র: প্রথম আলো