মাল্টা দেখতে অত্যন্ত নিরীহ। হাতে নিলে মনে হয়—এ তো নিছক একটা ফল! কিন্তু আমদানির পর তার জীবন আর এত সরল থাকে না। ৮৭ টাকার আমদানি মূল্য পেরিয়ে শুল্ক, কর, বন্দর, পরিবহন, পাইকারি ও খুচরা—সব ধাপ অতিক্রম করে সেই মাল্টাই বাজারে ৪৮০–৫২০ টাকা! তার বর্তমান শুল্ক-করহার ১২১.৭৮%—যা টেসলা বা মার্সিডিজের চেয়েও বেশি! এত দিনে মাল্টা নিজেই বুঝে গেছে, ফল হিসেবে জন্মালেও এখন সে রীতিমতো শুল্কযুক্ত বিলাসপণ্য।
এসব নিয়েই মাল্টার সাথে কথা বলেছেন মাহমুদুল হাসান।কেমন আছেন? ফলজন্ম নিশ্চয়ই সার্থক বলে মনে হচ্ছে?খুব ভালো আছি। তবে আমাকে শুধু ফল ভাবলে ভুল করবেন, আমি এখন কাগজপত্রসহ একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্যাকেজ!তা তো বটেই! আপনার বর্তমান শুল্ক-করহার ১২১ দশমিক ৭৮ শতাংশ। এত বেশি কেন?জানি না। তবে একটা কথা বুঝেছি—আমার শরীরে যত ভিটামিন সি, তার চেয়ে শুল্কের শতাংশই বেশি!
শুনেছি টেসলা আমদানিতে শুল্ক-কর ৮৯–৯২ শতাংশ, মার্সিডিজে ৯৬ দশমিক ১০ শতাংশ।
সূত্র: প্রথম আলো