দিল্লি হাট, সফদারজং বিমানবন্দর ফ্লাইওভার, কন্নট প্লেসের চারপাশে ছড়ানো-ছিটানো কিছু এলাকা আর রাজঘাট।ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত কর্মসূচির স্থান যন্তর মন্তরকে নিরাপত্তা বাহিনী রীতিমতো একটি দুর্গে পরিণত করেছে।
ফলে গতকাল শনিবার বিকেলে বিক্ষোভকারীরা রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েন এবং বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে ঝটিকা মিছিল প্রদর্শন করেন।দিনভর ব্যারিকেড, গণ-আটক, বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন ও যাতায়াতে বিধিনিষেধের কারণে বিক্ষোভকারীদের পক্ষে যন্তর মন্তরে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে।
সিজেপির শীর্ষ নেতারা সকালের দিকেই আটক হওয়ায় এবং ওপর থেকে পরবর্তী কোনো নির্দেশনা না থাকায় নিজেদের মতো করে পরিকল্পনা ও গন্তব্য নির্ধারণের চেষ্টা চালান বিক্ষোভকারীরা।
সূত্র: প্রথম আলো