যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে এখন নতুন প্রেসিডেন্ট বেছে নেওয়ার সময় এসেছে বলে তিনি মনে করছেন।রাশিয়ার সঙ্গে সম্প্রতি ডিজেল চুক্তি করেছে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার কড়া সমালোচনা করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এর জবাবে ট্রাম্প এমন মন্তব্য করলেন।জেলেনস্কি সতর্ক করে বলেছেন, লাখ লাখ টন রুশ ডিজেল যুক্তরাষ্ট্রে আনার নতুন চুক্তিটি মস্কোকে তাঁর দেশের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ জোগাবে।
তিনি একে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি ‘উপহার’ হিসেবেও উল্লেখ করেন।এ বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শনিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারগুলোয় হামলার অনুমোদন অব্যাহত রেখে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা সৃষ্টি করতে’ চাইছেন।
সূত্র: প্রথম আলো