যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত শুরু করেছে পাঁচ সদস্যের কমিটি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি বিষয়কে অগ্রাধিকার দিয়ে কমিটি তদন্ত শুরু করেছে। এক. প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা জড়িত। দুই. এই ঘটনায় কাদের গাফিলতি ছিল।আজ রোববার তদন্ত কমিটির সদস্যরা রাজধানীর মতিঝিলে যুব উন্নয়ন অধিদপ্তরে যাবেন বলে জানা গেছে।
তাঁরা সেখান থেকে তথ্য সংগ্রহ করবেন।প্রশ্নপত্র ফাঁসে পরীক্ষা স্থগিত, ক্ষুব্ধ তরুণদের সড়ক অবরোধসহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগের লক্ষ্য গতকাল শনিবার ঢাকার ৯৫টি কেন্দ্রে প্রিলিমিনারি (বাছাই) পরীক্ষার আয়োজন করা হয়েছিল। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নজরে আসায় পরীক্ষা শুরুর আগে তা স্থগিত করা হয়।
পরীক্ষা স্থগিত হওয়ায় ক্ষুব্ধ হন প্রার্থীরা।
সূত্র: প্রথম আলো