ভারতের মণিপুর রাজ্যের পাহাড়ি জেলাগুলোয় নতুন করে সহিংসতায় অন্তত নয়জন নিহত হয়েছেন। গত শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। এ সময় ১৪টি বাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন।
রাজ্যে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে কথিত গোলাগুলির ঘটনায় কুকি নারী ডমখোনেই তোথাং নিহত হলে সহিংসতার সূত্রপাত হয়।শুক্রবার রাত থেকে ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন এলাকায় গুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।পুলিশের ভাষ্য, চাসাদ গ্রামে অবৈধ বাংকার উচ্ছেদ করতে মণিপুর পুলিশ, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি) ও সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা যৌথ অভিযান চালান।
সূত্র: প্রথম আলো