কুমিল্লার লালমাইয়ে ধানখেতে মরদেহ উদ্ধার হওয়া কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সুমন মিয়া (৩৫) আদালতে জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মমিনুল হকের কাছে তিনি জবানবন্দি দেন।জবানবন্দি গ্রহণের পর রাত আটটার দিকে সুমন মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
গতকাল মধ্যরাতে আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর আসামি সুমনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।খুঁজে পেতে ‘লাইভ লোকেশন’ পাঠিয়েছিল মেয়ে, বাবা গিয়ে দেখেন উদ্ধার হচ্ছে লাশগত বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়ার একটি ধানখেতের আইলের পাশ থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মরদেহের অদূরে সিএনজিচালিত অটোরিকশা পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো