যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।
সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় হুট করে পরীক্ষার্থীদের কাছ থেকে ওএমআর শিট ফিরিয়ে নিয়ে তা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
হুট করে পরীক্ষা বাতিলের এমন দায়িত্বে অবহেলার খবরে পরীক্ষা কেন্দ্রগুলোতে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের মতো অভিযোগ এবং অব্যবস্থাপনার পুনরাবৃত্তি প্রমাণ করে যে পুরোনো অনিয়ম ও দুর্নীতির সংস্কৃতি থেকে এখনো মুক্ত হওয়া সম্ভব হয়নি।
সূত্র: প্রথম আলো