ব্রিটেনের ১৭৭ বছরের পুরোনো ফার্মেসি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান বুটস কিনে নিচ্ছে কানাডার ধনকুবের ওয়েস্টন পরিবার। প্রতিষ্ঠানটি নতুন মালিকানায় আসার পর বেশ কিছু পরিবর্তন আসবে। দোকানের আধুনিকায়ন, স্বাস্থ্যসেবার সম্প্রসারণ ও গ্রাহকসেবা উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করবে নতুন মালিকানা প্রতিষ্ঠান।
তবে মানুষ যেভাবে অনলাইনে কেনাকাটার দিকে ঝুঁকছে এবং বাজারে যেভাবে প্রতিযোগিতা বাড়ছে, তা প্রতিষ্ঠানটির জন্য বড় চ্যালেঞ্জ।ব্রিটেনে ওষুধ, স্বাস্থ্য ও সৌন্দর্যপণ্যের বিশ্বস্ত নাম বুটস। প্রায় ৮৯০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি কিনে নিচ্ছে ওয়েস্টন পরিবারের হোল্ডিং কোম্পানি উইটিংটন ইনভেস্টমেন্টস। সম্প্রতি এ অধিগ্রহণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান সাইকামোর পার্টনার্স ও পেসিনা পরিবারের কাছ থেকে বুটসের মালিকানা নিচ্ছে তারা।
সূত্র: প্রথম আলো