নারায়ণগঞ্জে পৃথক তিনটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নয়জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত থেকে আজ রোববার ভোরের মধ্যে ফতুল্লায় একটি রাসায়নিক গুদামে আগুন, সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজে বিস্ফোরণ এবং নগরের দেওভোগে গ্যাস জমে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।দগ্ধ সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ফতুল্লার ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের শরীরের ৫৪ ও ৫৫ শতাংশ পুড়ে গেছে। কাঁচপুরের ঘটনায় দগ্ধ চারজনের শরীরের ৪০ থেকে ৭০ শতাংশ পুড়েছে।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার প্রথম আলোকে এসব তথ্য জানান।
তিনি বলেন, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।ফতুল্লায় রাসায়নিক গুদামে আগুনগতকাল রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি রাসায়নিক গুদামে আগুন লাগে।
সূত্র: প্রথম আলো