মনে হয় আসলেই তাঁর একজোড়া অদৃশ্য ডানা আছে। চিত্রনায়িকা পরীমনি উড়ে বেড়াচ্ছেন আকাশে-বাতাসে-জলে-স্থলে চোখ জুড়ানো সব লুকে। কখনও তাঁকে দেখা যাচ্ছে নীল আকাশের নীচে, কখনও আবার তারাভরা রাতে আকাশের নিচে তিনি। সুইমিং পুলে নামছেন, আবার খোলা হাওয়ায় পরীমনিকে দেখতে পাচ্ছি আমরা।
সাদা শার্ট আর খাকি প্যান্টে পরীমনির এয়ারপোর্ট লুক চট্টগ্রামের সি বিচে মেয়ের সঙ্গে পরীমনি বসে আছেন টিশার্ট আর শর্টস পরেকফিরঙা কাফিতানে স্টাইলিশ পরীমনিকে দেখা যাচ্ছে চট্টগ্রামের এক অ্যাস্থেটিক রেস্তোরাঁয়সুইমিং পুলের পানিতে নেমেছেন তিনি নিজেকে জুড়িয়ে নিতেছেলেকেও দেখা যাচ্ছে সঙ্গে বেগুনি ফুলেল এমব্রয়ডারি করা অফ হোয়াইট স্যুটের বসলেদি লুকে পরীমনি চুলে করেছেন আপডু রাতের আকাশের নিচে আনমনা পরীমনি ফুলেল প্রিন্টের আরামদায়ক পোশাক পরেছেন তিনি।
ঠোঁটে গ্লসি বাদামি লিপকালার নীল আকাশ, গোলাপি পাড়ের সাদা শাড়িতে পরীমনি।
সূত্র: প্রথম আলো