অসুস্থ হলে কোথায় যাবেন, পরীক্ষা করতে কত খরচ হবে, শহরে যাতায়াতের ব্যবস্থা কীভাবে হবে—গ্রামীণ পরিবারের কাছে স্বাস্থ্যসেবার প্রশ্নগুলো প্রায়ই এভাবে আসে। ক্যানসারের আশঙ্কা দেখা দিলে এসব প্রশ্নের সঙ্গে যুক্ত হয় ভয় ও অনিশ্চয়তা।
বাগেরহাটের রামপালে সেই দূরত্ব কমানোর লক্ষ্য নিয়ে নতুন অধ্যায় শুরু করেছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগ ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার (এজিসিআরসি)’।গতকাল শনিবার রামপালের ঝনঝনিয়া কেন্দ্রের ক্যানসার নিরীক্ষা (স্ক্রিনিং) ও মূল্যায়ন সেবার উদ্বোধন করা হয়।
রামপাল ও আশপাশের অঞ্চলের মানুষকে সাশ্রয়ী খরচে ক্যানসারের প্রাথমিক পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় বিশেষজ্ঞ সেবার সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের উদ্দেশ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সূত্র: প্রথম আলো