জাপানি শব্দ ‘মিরাই’-এর অর্থ ‘ভবিষ্যৎ’। ব্যবসা-বাণিজ্যের ভবিষ্যৎ চাহিদা সামনে রেখে বৃহৎ প্রকল্প গড়ছে নির্মাণ। রাজধানীর তেজগাঁও বাণিজ্যিক এলাকায় ৩০ তলাবিশিষ্ট সুউচ্চ ভবন ‘মিরাই বাই নির্মাণ’ গড়ে তুলছে প্রতিষ্ঠানটি।সুউচ্চ ভবনের বৃহৎ প্রকল্প গড়ছে নির্মাণ। প্রকল্পটি ট্রাফিকের বাড়তি ঝামেলা ছাড়া একাধিক সড়কের সংযোগ থাকায় সরাসরি যোগাযোগ–সুবিধা থাকছে।
এটি ১৫টি দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ বিশেষজ্ঞদের যৌথ অংশগ্রহণ ও পরামর্শে নির্মিত হচ্ছে। ২০২৭ সালের ডিসেম্বরে এ প্রকল্প হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মিরাই বাই নির্মাণ ভবনের অংশের নকশা৩০ কাঠা জমির ওপর নির্মিত এই বিশাল ভবনে থাকছে পাঁচটি বেজমেন্ট ও ১৭০টি ইন-সাইট গাড়ি পার্কিংয়ের সুবিধা। ভূমিকম্প–সহনশীল পোস্টটেনশন স্ল্যাব প্রযুক্তিতে নির্মিত প্রতিটি ফ্লোরের আয়তন ১২ হাজার ২০০ বর্গফুট।
ভেতরের পরিবেশ আরামদায়ক রাখতে ব্যবহার করা হয়েছে ডাবল-গ্লেজড গ্লাস ফ্যাসাড, কেন্দ্রীয় এসি ও বিএমএস পরিচালিত ৬টি যাত্রীবাহী ও একটি সার্ভিস লিফট।
সূত্র: প্রথম আলো