১০ অক্টোবরের দিল্লির রাজপথের দৃশ্য থেকে একটা বিষয় পরিষ্কার—ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সরকারকে দেশের জনগণ আর এক মুহূর্তের জন্যও স্বস্তিতে থাকতে দেবে না। সরকারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তারা চারদিকে শুধু প্রতিপক্ষ দেখছে; ভিন্নমতের ভূত এখন তাদের তাড়া করে ফিরছে।রাস্তার প্রবেশমুখগুলোতে ভারী ব্যারিকেড আর শত শত পুলিশের সজাগ দৃষ্টি। হেঁটে যাওয়া যেকোনো মানুষের পক্ষে জিজ্ঞাসাবাদ এড়িয়ে পার হওয়া অসম্ভব।
কারও জবাবে সামান্য সন্দেহ হলেই পুলিশ তাঁকে ফেরত পাঠিয়ে দিচ্ছে।অথবা বলা যায়, পথচারী মাত্রই সরকারের চোখে এখন সন্দেহভাজন। আমার শিক্ষার্থীরা জানাল, মিন্টো ব্রিজের কাছে পাকোড়া খাওয়ার সময় পুলিশ তাদের তুলে নিয়ে গেছে। তারা আরও দেখেছে—কাছাকাছি একটি পাবলিক টয়লেটে শৌচকার্য সারতে যাওয়া এক তরুণকেও পুলিশ জোরপূর্বক টেনেহিঁচড়ে বের করে নিয়ে এসেছে।আমরা দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে থাকি।
আমি আর আমার স্ত্রী ভাবছিলাম, আমরা কীভাবে প্রতিবাদের জায়গায় পৌঁছাব।
সূত্র: প্রথম আলো