গত শুক্রবার ঢাকার রিজেন্সি হোটেলে এআই অটোমেশন সামিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫০ উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবী অংশ নেন। মাইএআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাইএআই ও আইডিয়ান সেন্টার ফর বিজনেস এক্সিলেন্সের (আইসিবিই) উদ্যোগে দিনব্যাপী এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ের বিভিন্ন কাজে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা যায়।
পাশাপাশি কীভাবে এআই টুল ব্যবহারের প্রাথমিক পর্যায় থেকে ধীরে ধীরে এআই এজেন্ট, অটোমেশন এবং শেষ পর্যন্ত কীভাবে একটি এআই–চালিত ব্যবসার দিকে নিয়ে যাওয়া যায়।এআই অটোমেশন ফর বিজনেস প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ নোমান খান এবং আইডিয়ান কনসাল্টিংয়ের প্রতিষ্ঠাতা ও মাইএআইয়ের সহপ্রতিষ্ঠাতা মার্ক অনুপম মল্লিক।
প্রশিক্ষক হিসেবে আরও ছিলেন আইডিয়ান কনসাল্টিংয়ের কনসাল্টিং পার্টনার ও সিওও, মাইএআইয়ের পরিচালক আদনান রাফিদ, কুইক গ্রোথের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা মেহেদী হাসান, হাতবাক্সের প্রতিষ্ঠাতা ও আইসিবিইর সহপ্রতিষ্ঠাতা শাফাত কাদির।দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ অধিবেশনে কনটেন্ট পরিকল্পনা ও বিপণন, বিক্রয় ও গ্রাহক ব্যবস্থাপনা, বিজনেস রিসার্চ ও ইন্টেলিজেন্স, পণ্য উন্নয়ন, টিম প্রোডাক্টিভিটি, এআই এজেন্ট, ওয়ার্কফ্লো অটোমেশন ও এআই টেক স্ট্যাক—ব্য...
সূত্র: প্রথম আলো