এক ডাক্তার ঠিক করলেন, তাঁর ছেলেকে বিজ্ঞানী বানাবেন। সেইভাবে ছেলেকে বড় করছেন। একদিন ছেলেকে বললেন: —বাছা, বিজ্ঞানী তৈরি করা অনেক খরচের ব্যাপার। এই ডাক্তারি করেই সেটা করতে হচ্ছে। আমি একা আর পেরে উঠছি না।—কী করতে বলো তাহলে? বিজ্ঞানী হব না?—অবশ্যই হবে।—তাহলে?—আমার সঙ্গে থেকে থেকে ডাক্তারি তো কিছু শিখেছ?—তা টুকটাক শিখেছি।—আমাকে অল্পবিস্তর সাহায্য করলেই হবে।—বেশ তো করব।—আজ বিকেলে মিস্টার অ্যান্ড মিসেস করিম আসছেন।
ওনারা আমার অনেক পুরোনো রোগী। ওনাদের একটু ফলোআপ করো। আমার বাইরে একটু কাজ আছে। দুদিনের মধ্যে ফিরে আসব।—বেশ।ডাক্তার সাহেব চলে গেলেন।দুদিন পর ফিরেও এলেন। ছেলে উৎফুল্ল হয়ে বলল, ‘মিস্টার অ্যান্ড মিসেস করিম আমার চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। ওনাদের আর তোমার কাছে আসতে হবে না।’‘হোয়াট?’ বাবা রেগে গেলেন, ‘এটা কী করলে! তোমার বিজ্ঞানী হওয়ার সব খরচা এত দিন তো ওনারাই জোগাচ্ছিলেন...!’ইন্টারভ্যুডাক্তার সাহেব চলে গেলেন।
দুদিন পর ফিরেও এলেন।
সূত্র: প্রথম আলো