ব্যাংকিং খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী পাঁচ থেকে আট বছরে জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।আজ শনিবার রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআরের প্রচারণামূলক অনুষ্ঠানে ব্যাংক খাতের ক্ষতির প্রসঙ্গে এ কথা বলেন গভর্নর।অনুষ্ঠান শেষে প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী জানান, তাঁর বাবা নির্দিষ্ট একটি ব্যাংকের শাখা ও এটিএম থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারেননি।
ব্যাংক টাকা দিতে পারেনি। তাঁর টিউশন ফি দেওয়ার সময়েও এমন সমস্যায় পড়তে হয়েছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কী ব্যবস্থা নিয়েছে?জবাবে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, ‘আমি যখন দায়িত্ব নিই, তখন দেখলাম, ব্যাংকের তিন ভাগের এক ভাগ টাকা চুরি করে নিয়ে গেছে কিছু লোক। এটা ঠিক চুরি বলা যাবে না; বরং বলা ভালো, এটা লুট হয়েছে। ব্যাংকের টাকা লুট থেকেই আর্থিক খাতের সমস্যার শুরু।
এটি এখন আমাদের অন্যতম প্রধান সমস্যা।’বাংলাদেশ ব্যাংক এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে অর্থ সরবরাহ করে গ্রাহকদের টাকা দেওয়ার ব্যবস্থা করছে বলে জানান গভর্নর মোস্তাকুর রহমান।
সূত্র: প্রথম আলো