দুজনেই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। ব্যাট হাতে দুজনের লড়াইটা অনেক পুরোনো। কখনো স্টিভ স্মিথ ম্যাচ জেতাচ্ছেন, কখনো জো রুট। সেই লড়াই এবার ছড়িয়ে পড়েছে অন্য এক জায়গাতেও। ব্যাট নয়, এবার হাতের কারসাজি। কে বেশি ক্যাচ ধরবেন, তা নিয়েই যেন শুরু হয়েছে নতুন এক ‘ইঁদুর–বিড়াল’ খেলা!গত মাসেই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে ফিল্ডারদের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ইংল্যান্ডের জো রুট।
এক মাস না যেতেই সেই রেকর্ড আবার স্মিথের দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্টে দুর্দান্ত দুটি ক্যাচ ধরে রুটকে ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ার সহ–অধিনায়ক।হাসানের হ্যাটট্রিক, বাংলাদেশের তৃতীয়, টেস্টে ৫০তমটেস্ট ক্রিকেটে স্মিথের ক্যাচ এখন ২২১টি, রুটের ২২০টি। অর্থাৎ, দুজনের ব্যবধান মাত্র একটি ক্যাচ।
রুট পরেরবার মাঠে নামলে রেকর্ডের মালিকানা যে আবারও বদলে যেতে পারে, তা বলাই বাহুল্য।গত মাসে হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে রেকর্ডটি গড়েছিলেন রুট।
সূত্র: প্রথম আলো