মিয়ানমারের এক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশটির সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগ রয়েছে। তাঁর মেয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি ডিপার্টমেন্ট) ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। নিষেধাজ্ঞার তালিকা থেকে নাম বাদ দেওয়ার দাবিতে ওই নারী মামলা করেছিলেন। এরপরই যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিল।
গত সপ্তাহে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প প্রশাসন মিয়ানমারের সামরিক বাহিনীর বসানো সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার আগের নীতি থেকে সরে এসেছে। ২০২১ সালে নির্বাচিত নেতাদের উৎখাত করা জেনারেলদের একঘরে করে রাখাই ছিল সেই নীতির লক্ষ্য।
ওই প্রতিবেদনের পরই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার এ সিদ্ধান্ত এল।মিয়ানমারের নাগরিক থেইন্ট উইন থেটকে স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লকড পারসনস লিস্ট (এসডিএন তালিকা) থেকে বাদ দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো