সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (স্যাটা) ২০২৬-এ ‘সাউথ এশিয়াস বেস্ট নিউ হোটেল/রিসোর্ট বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে হায়াত প্লেস ঢাকা উত্তরাআন্তর্জাতিক আতিথেয়তা খাতে বাংলাদেশের অবস্থান আরও দৃশ্যমান হলো নতুন এক স্বীকৃতির মাধ্যমে। সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (স্যাটা) ২০২৬-এ ‘সাউথ এশিয়াস বেস্ট নিউ হোটেল/রিসোর্ট বাংলাদেশ’ পুরস্কার পেয়েছে হায়াত প্লেস ঢাকা উত্তরা।
মালদ্বীপের রাজধানী মালে শহরের বার্সেলো নাসান্ধুরা মালদ্বীপস-এ আয়োজিত অনুষ্ঠানে এই স্বীকৃতি পায় হোটেলটি। সংশ্লিষ্টদের মতে, এই অর্জন বাংলাদেশের আতিথেয়তা খাতে আন্তর্জাতিক মানের সেবা ও অতিথি অভিজ্ঞতা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে।আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের আতিথেয়তাদক্ষিণ এশিয়ার ভ্রমণ ও পর্যটনশিল্পের উল্লেখযোগ্য আয়োজনগুলোর একটি সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস (স্যাটা)।
এ অঞ্চলের হোটেল, পর্যটন সংস্থা ও আতিথেয়তা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সাফল্য তুলে ধরার পাশাপাশি সেবার মান, উদ্ভাবন এবং অতিথিসন্তুষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি দেয় এই আয়োজন।এবারের আসরে হায়াত প্লেস ঢাকা উত্তরা পেয়েছে বাংলাদেশের সেরা নতুন হোটেলের স্বীকৃতি।
সূত্র: প্রথম আলো