ঢাকার নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পৃথু ইম্মানুয়েল গমেজ। কলেজের ফটোগ্রাফি ক্লাবে সদস্য পৃথু ভালোবাসেন পাখির ছবি তুলতে। দেশের বিভিন্ন স্থান ঘুরে তাঁর তোলা সাতটি চেনা পাখির অন্য রকম ছবি রইল এখানে—উল্টো হয়ে ঝুলে থাকা পাখিটি নীলগলা বসন্তবাউরি। উজ্জ্বল সবুজ রঙের শরীর, টুকটুকে লাল মাথা এবং গলার গাঢ় নীল রঙের মিশ্রণের কারণে এরা সহজে নজর কাড়ে।
ঘন সবুজ পাতার আড়ালে এরা এমনভাবে লুকিয়ে থাকে যে সহজে চোখে পড়ে নাচোখজুড়ানো হালকা নীল রঙের পাখিটি নীলকান্তমণি বা নীল চুটকি। বাংলাদেশে মূলত শীতকালীন পরিযায়ী পাখি হিসেবে বনাঞ্চলে দেখা যায়। এরা উড়ন্ত অবস্থায় পোকামাকড় শিকার করতে পারেউজ্জ্বল হলুদ রঙের মিষ্টি পাখিটি ফটিকজল। বাংলাদেশের অন্যতম সুরেলা গানের পাখি।
প্রজনন ঋতুতে পুরুষ পাখিটি স্ত্রী পাখিকে আকৃষ্ট করতে শূন্যে প্রায় অ্যাক্রোবেটিক কায়দায় ডিগবাজি খায় এবং নিজের পালক ফুলিয়ে বলের মতো গোল হয়ে গান গাইতে থাকেগা ঝাড়া দিতে থাকা পাখিটির নাম ঝুঁটি শালিক বা জংলি শালিক।
সূত্র: প্রথম আলো