আধুনিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে একটি মজার কৌতুক প্রচলিত আছে। এগুলোকে নাকি শুধু একজন মানুষ এবং একটি পোষা কুকুর দিয়েই চালানো সম্ভব!
মেইন কন্ট্রোল রুমে মানুষের কাজ হলো কুকুরটিকে খাওয়ানো, আর কুকুরের দায়িত্ব হলো সেই মানুষটিকে কামড়ে দেওয়া; যাতে মানুষটি ভুলেও স্বয়ংক্রিয় কন্ট্রোল প্যানেলের কোনো কিছুতে হাত দেওয়ার চেষ্টা না করে!কৌতুকটির মধ্যে আদৌ কোনো ‘সত্যতা’ আছে কিনা, সে সম্পর্কে সবেচেয়ে ভালো বলতে পারবেন স্পর্শকাতর স্থাপনাগুলোর কন্ট্রোল রুমে কাজ করা তুখোড় অপারেটররা।
তবে আমাদের দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নির্মাণ প্রকল্পের বিশাল কর্মযজ্ঞের সঙ্গে জড়িত থাকার সামান্য অভিজ্ঞতা থেকে একটা কথা চোখ বন্ধ করে বলে দিতে পারি— কৌতুকটির আড়ালে যে মাত্রার প্রযুক্তিগত উৎকর্ষ ফুটিয়ে তোলা হয়েছে, বাস্তবতার সঙ্গে এর ব্যবধান সামান্যই।
সূত্র: প্রথম আলো