রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে একক প্রচেষ্টার বদলে চীন, আসিয়ান, জাতিসংঘ, জাপানসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে নিয়ে একটি কৌশলগত আঞ্চলিক জোট গড়তে চায় বাংলাদেশ।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘রোহিঙ্গা সংকট: টেকসই প্রত্যাবাসন এবং একটি স্থায়ী আঞ্চলিক সমাধানের অভিমুখে ভবিষ্যৎ কার্যপন্থা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
‘ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ (এফএসডিএস) এই সেমিনারের আয়োজন করে।সম্প্রতি জাপান সরকারের মিয়ানমারবিষয়ক জাতীয় পুনর্মিলনসংক্রান্ত বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাসাকাওয়া বাংলাদেশ সফর করেছেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে তাঁর আলোচনা হয়েছে।
সূত্র: প্রথম আলো